ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন, ডিলারের দোকানে ক্ষোভ ও পুলিশ মোতায়েন ইবির পঞ্চম সমাবর্তনে নিবন্ধন ফি ৫ হাজার টাকা, নিবন্ধন শুরু ৫ নভেম্বর পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে সফল বেরোবি শিক্ষার্থী আকরাম আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা নেতা লিউ হাইশিং গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জামায়াত পরাজয়ের আশঙ্কায় নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছে: মির্জা ফয়সল

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১২৮১ Time View

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় নির্বাচনী সভায় বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন।

জামায়াত নিশ্চিত পরাজয়ের আশঙ্কা থেকে নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমিন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় এক নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফয়সল আমিন বলেন, দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা করা যাবে না। অন্য কোনো প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া যাবে না বলেও নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

তিনি বলেন, কেউ অন্য প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হবে।

নির্বাচনে জয়ী হওয়ার কৌশল সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, সব প্রার্থীই জনগণের কাছে যাবেন এবং মানুষের হৃদয় জয় করে নিজেদের নির্বাচনী কৌশল অনুযায়ী বিজয়ী হওয়ার চেষ্টা করবেন। ভোটাররা ভালোবেসে কাউকে ভোট দিলে তা সানন্দে গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনকে বিতর্কমুক্ত রাখার ওপর গুরুত্ব দিয়ে মির্জা ফয়সল আমিন বলেন, সবাইকে সচেতন থাকতে হবে, যাতে কেউ কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। কাকে ভোট দেওয়া হবে, সেই সিদ্ধান্ত জনগণই নেবে।

তিনি আরও বলেন, জনগণ যদি ধানের শীষকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে অন্য কাউকে ভোট দিতে বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাঁর দাবি, বিএনপির কোনো নেতাকর্মী অন্য প্রার্থীদের প্রচারণায় বাধা দিচ্ছেন না।

নির্বাচনী প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক প্রার্থী নিজ নিজ পক্ষে প্রচার চালাবেন। তবে অন্য প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান

জামায়াত পরাজয়ের আশঙ্কায় নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছে: মির্জা ফয়সল

প্রকাশের সময়ঃ ১০:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬