ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জামিনে মুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান, ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জামায়াত শ্রীনগরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সিএনজিচালক, গাড়ি জব্দ দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল ৪ মাস

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৩২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১২৮৮ Time View

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক কোম্পানিগুলোর দরপত্র জমা দেওয়ার সময়সীমা ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর (আইওসি) দরপত্র জমা দেওয়ার সময়সীমা চার মাস বাড়িয়েছে সরকার। ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’-এর আওতায় দরপত্র দাখিলের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ মার্চ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অফশোর বিডিং রাউন্ডে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির অংশগ্রহণ বাড়াতে সম্প্রতি তাদের সঙ্গে আলোচনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোম্পানিগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানসংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ডাটা সেলস প্যাকেজ আরও সহজলভ্য করা হয়েছে। পাশাপাশি দরপত্র জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’-এর দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২০২৬ সালের ৩০ নভেম্বর। নতুন সিদ্ধান্তে সময়সীমা চার মাস বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় আশা করছে, দরপত্র দাখিলের সময় বৃদ্ধি এবং ডাটা প্যাকেজ সহজলভ্য করার ফলে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর আগ্রহ বাড়বে। এতে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের এই উদ্যোগে আরও বেশি বিদেশি কোম্পানির অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

জনপ্রিয় সংবাদ

জামিনে মুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান, ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জামায়াত

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল ৪ মাস

প্রকাশের সময়ঃ ০৭:৩২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬