ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১ ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলা মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর

মজুরি বোর্ড পুনর্গঠন করে ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণার দাবি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১৩৬৫ Time View

গাজীপুরের মাওনা চৌরাস্তায় নতুন মজুরি ঘোষণার দাবিতে শ্রমিক সমাবেশ করে জি-স্কপ।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন মজুরি ঘোষণা ও তা কার্যকর করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। এ লক্ষ্যে অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করে দ্রুত নতুন মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার বিকেল ৪টায় গাজীপুরের মাওনা চৌরাস্তায় আয়োজিত এক শ্রমিক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। জি-স্কপের গাজীপুর আঞ্চলিক কমিটি মজুরি বোর্ড পুনর্গঠন ও নতুন মজুরি ঘোষণার দাবিতে এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ব্যয় বেড়ে যাওয়ায় গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। বর্তমান মজুরিতে নিজেদের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাও তাঁদের জন্য কঠিন হয়ে পড়ছে।

তাঁরা আরও বলেন, তৈরি পোশাকশিল্প ও দেশের রপ্তানি অর্থনীতিতে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই শ্রমিকদের জন্য ন্যায্য, বৈষম্যহীন ও জীবনধারণের উপযোগী মজুরি নির্ধারণ করা জরুরি।

বক্তাদের মতে, নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে সরকারি জাতীয় বেতন স্কেল, জাতীয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) জাতীয় ন্যূনতম মজুরির দাবি, দেশের দারিদ্র্য পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং এশিয়ার অন্যান্য পোশাক উৎপাদনকারী দেশের মজুরি কাঠামো বিবেচনায় নেওয়া প্রয়োজন।

শুধু শিল্পের মুনাফা কিংবা আন্তর্জাতিক বাজারে রপ্তানি প্রতিযোগিতার বিষয়টি সামনে রেখে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তাঁরা। শ্রমিক ও তাঁদের পরিবারের সম্মানজনক জীবনযাপনের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান সমাবেশের বক্তারা।

মজুরি বোর্ড পুনর্গঠন ও নতুন মজুরি ঘোষণার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। কোনো অজুহাতে নতুন মজুরি ঘোষণা ও বাস্তবায়ন পিছিয়ে দেওয়া উচিত নয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জি-স্কপের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও শ্রমিকনেতা বাচ্চু মিয়া। সভাপতিত্ব করেন সংগঠনটির গাজীপুর আঞ্চলিক কমিটির যুগ্ম সমন্বয়ক ফারহানা আলেয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই কমিটির যুগ্ম সমন্বয়ক শাজাহান সিরাজ।

এতে বক্তব্য দেন জি-স্কপের কেন্দ্রীয় নেতা এম এ সালাম ও আসাদুজ্জামান আসাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আল আমিন হাওলাদার শ্রাবণ, মোর্শেদ আলম কাউছার, মো. শরিফ, মো. আজিজুল, মো. হানিফ ও মো. ফরহাদসহ সংগঠনটির অন্তর্ভুক্ত ১৭টি সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ের নেতারা।

সমাবেশ থেকে বক্তারা পুনরায় দাবি জানান, অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করে নতুন মজুরি ঘোষণা করতে হবে এবং ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই তা শ্রমিকদের জন্য কার্যকর করতে হবে।

তাঁরা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা কোনো দয়া নয়, বরং তাঁদের অধিকার। এ অধিকার প্রতিষ্ঠার দাবিতে জি-স্কপের আন্দোলন অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান

মজুরি বোর্ড পুনর্গঠন করে ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণার দাবি

প্রকাশের সময়ঃ ১২:১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬