ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ মৃত্যুর খবরেই থেমে গেল বড় ভাইয়ের জীবন, পাশাপাশি চিরনিদ্রায় দুই ভাই ভৈরব বাসস্ট্যান্ডে অভিযান, ইয়াবাসহ আটক দম্পতি ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দালালের কারাদণ্ড বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের খবর গুজব, জানাল কৃষি মন্ত্রণালয় যুবলীগ নেতার নির্দেশে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ- গ্রেপ্তার-১ ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ইবির ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ বেরোবিতে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

শিশু চোর সন্দেহে সোহরাওয়ার্দী হাসপাতালে গণপিটুনি, মানসিক ভারসাম্যহীন আলমের মৃত্যু

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১২৭২ Time View

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজধানী (ফাইল ছবি)

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে গণপিটুনিতে মো. আলম শেখ (৪১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে হাসপাতাল প্রাঙ্গণে তিনি পিটুনির শিকার হন। পরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে সোহরাওয়ার্দী হাসপাতাল প্রাঙ্গণে শিশু চোর সন্দেহে একদল লোক আলম শেখকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর জখম অবস্থায় তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরপরই আলম শেখের পরিচয় শনাক্ত করে নাটোরে থাকা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরিবারের দাবি, আলম শেখ কোনো অপরাধী বা চোর ছিলেন না। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগে তিনি ব্রেইন স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন।

একজন মানসিক অসুস্থ মানুষকে পিটিয়ে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভে ভেঙে পড়েছে তাঁর পরিবার। স্বজনেরা নাটোর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। ঢাকায় পৌঁছে তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন এবং হত্যা মামলা করবেন বলে পুলিশকে জানিয়েছেন।

এ ঘটনায় এ পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত জোরদার করা হয়েছে।

সন্দেহের বশে কাউকে মারধর করা আইনত অপরাধ। কাউকে সন্দেহজনক মনে হলে নিজে আইন হাতে তুলে না নিয়ে নিকটস্থ পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ

শিশু চোর সন্দেহে সোহরাওয়ার্দী হাসপাতালে গণপিটুনি, মানসিক ভারসাম্যহীন আলমের মৃত্যু

প্রকাশের সময়ঃ ১১:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬