ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী হামের টিকা ক্রয় ও বিতরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিশন পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকর হবে ডিসেম্বর থেকে সাংবাদিক ও গণমাধ্যম মালিককে গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী

নাটোরের বড়াইগ্রামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ১২

নাটোরের বড়াইগ্রামে মুখোমুখি সংঘর্ষ।

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে বড়াইগ্রামের থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম জানান, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তাবাসসুম ট্রাভেলসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্তত ১২ জন আহত হন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। এ খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছিল।

উল্লেখ্য, এর আগে গত ২০ অক্টোবর বনপাড়া-পাবনা মহাসড়কে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং ২৫ জন আহত হন।

জনপ্রিয় সংবাদ

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নাটোরের বড়াইগ্রামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ১২

প্রকাশের সময়ঃ ১২:১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬