
ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় পদ্ধতিতে তৈরি তরল মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শ্রী সন্তোষ সাহা (৪৫)।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে কোতোয়ালী মডেল থানার আওতাধীন ১ নম্বর পুলিশ ফাঁড়ির একটি টিম এ অভিযান পরিচালনা করে। ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়।
পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় আসামির কাছ থেকে ২০ লিটার স্থানীয়ভাবে তৈরি তরল মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
গ্রেফতারকৃত শ্রী সন্তোষ সাহা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা এলাকার বাসিন্দা। তিনি বিসম্বর সাহার ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 























