ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের

ইরান যুদ্ধ: নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ২৩

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১২৫০ Time View

ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন তাদের হতাহতের তালিকায় নতুন করে আরও দুই সেনার নাম যুক্ত করেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, নতুন করে তালিকাভুক্ত দুই সেনার মধ্যে একজন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। অপর সেনার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

পেন্টাগনের হিসাব অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে নিহত ২৩ মার্কিন সেনার মধ্যে ১১ জন সরাসরি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। বাকি ১২ জনের মৃত্যু অ-যুদ্ধজনিত কারণে হয়েছে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

পেন্টাগনের ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম’-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আরও ৮৬৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

নতুন করে দুই সেনার মৃত্যুর তথ্য প্রকাশের মধ্য দিয়ে ইরান যুদ্ধ ঘিরে মার্কিন সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা আরও বাড়ল। তবে নিহত সেনাদের পরিচয় ও দ্বিতীয় সেনার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি পেন্টাগন।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

ইরান যুদ্ধ: নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ২৩

প্রকাশের সময়ঃ ০১:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬