ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২ নাবিক দুই ইনিংসেই শতরানের নিচে অলআউট, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হার বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের ভরি কত, নতুন দাম জানাল বাজুস ইনিংস হার এড়াতে চাপে বাংলাদেশ, ৮ উইকেট হারিয়ে প্রয়োজন ৬৪ রান আদমজী ইপিজেডে তীব্র গরমে শতাধিক নারী শ্রমিক অসুস্থ বিএসটিআইয়ের ৮৭১ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, জনবল সংকটেও চলছে নজরদারি গ্রামবাসী ও বিএনপি নেতার উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় অপেজান হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল রাজধানীসহ সারাদেশে বেড়েছে লোডশেডিং, বিদ্যুৎ ঘাটতি ১,৯০০ মেগাওয়াটের বেশি
মাদকে নিভে গেল তরুণ প্রাণ

রাজশাহীতে মদপানে কলেজছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার-সহপাঠীরা

আজ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিয়ে বড় কিছু করার। কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়ে ভবিষ্যতের পথচলা শুরু করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল অকালেই। মাদকের বিষাক্ত ছোবলে নিভে গেল এক তরুণ শিক্ষার্থীর জীবন। রাজশাহীতে মদপান করে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

মৃত শিক্ষার্থীর নাম জাহিদ হাসান অলি (২০)। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে। নগরের বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকায় বন্ধুদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শখের বসে বন্ধুদের সঙ্গে মদপান করেই বিপদ ডেকে আনেন জাহিদ। দুই দিন আগে বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু বিষয়টি পরিবারে জানাজানি হওয়ার আশঙ্কায় হাসপাতালে ভর্তি হননি।

অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠলে আজ  বুধবার(২৯ এপ্রিল) ভোরে বন্ধুরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, “জাহিদ নিয়মিত মদপায়ী ছিলেন না। শখের বশে বন্ধুদের সঙ্গে মদপান করেছিলেন। হাসপাতালে ভর্তির সময় চিকিৎসকদের বিষয়টি জানানো হয়। মৃত্যুসনদে অ্যালকোহলজনিত বিষক্রিয়াকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।”

ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।জাহিদের মৃত্যু শুধু একটি পরিবারের কান্না নয়, এটি তরুণ সমাজে বাড়তে থাকা নেশা প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সাময়িক কৌতূহল বা ‘শখের নেশা’ যে কত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, জাহিদের মৃত্যু যেন তার নির্মম উদাহরণ।

সহপাঠীদের অনেকে বলছেন, হাসিখুশি ও মেধাবী ছাত্র হিসেবে পরিচিত জাহিদের এমন মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। বিশেষজ্ঞদের মতে, তরুণদের মধ্যে পরীক্ষামূলকভাবে মাদক গ্রহণ, বন্ধু মহলের প্রভাব ও সচেতনতার অভাব অনেক সময় প্রাণঘাতী ঝুঁকিতে ঠেলে দেয়। সামান্য কৌতূহল, বন্ধুদের সঙ্গে আড্ডা আর একবার ‘ট্রাই’- এমনভাবেই অনেক তরুণ নেশার ফাঁদে পা বাড়ায়। কিন্তু সেই শখই কখনো কেড়ে নেয় জীবন।

জাহিদের মৃত্যু যেন আবারও মনে করিয়ে দিল-মাদক শুধু শরীর নয়, স্বপ্নও হত্যা করে। একজন কলেজছাত্রের জীবন এভাবে ঝরে যাওয়া শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, সমাজের জন্যও এক সতর্কবার্তা।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার

মাদকে নিভে গেল তরুণ প্রাণ

রাজশাহীতে মদপানে কলেজছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার-সহপাঠীরা

প্রকাশের সময়ঃ ১১:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬