ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত ছবি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে শুক্রবার (১ মে) এ তথ্য জানা গেছে।  সূত্র জানায়, দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, ক্রীড়া আয়োজনের উদ্বোধন এবং সুধী সমাবেশে যোগদান।

নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে তিনি সরাসরি হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন।

এরপর সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি সুধী সমাবেশে অংশ নেবেন।

দুপুরে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে শিল্পকলা একাডেমিতে একটি সভায় যোগ দিয়ে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় সিলেট সফর করেছিলেন তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের সময়ঃ ১২:০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬