ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক
জামিন না মঞ্জুর- কারেগারে প্রেরন

পুলিশ সদস্যকে মারধরের মামলায় ঢাকায় গ্রেপ্তার বিএনপি নেতা রায়হান

আব্দুল্লাহ আল রায়হান। সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার (৯ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের আদালতে তোলা হলে বিজ্ঞ আদালতের    বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শুক্রবার (৮ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টর এলাকা থেকে র‌্যাব-১ এর সহযোগিতায় আত্মগোপনে থাকা রায়হানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম। তিনি জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের এবং গোমস্তাপুর  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলীমের  ছেলে। এলাকায় তিনি রাজনৈতিকভাবে পরিচিত মুখ হওয়ায় তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান, গত ২৬ এপ্রিল গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় অবস্থিত ‘রায়হান ফিলিং স্টেশন’-এ একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে যান নাচোল থানার কনস্টেবল শওকত হোসেন। এ সময় ফিলিং স্টেশনে উপস্থিত মালিক আব্দুল্লাহ আল রায়হানের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে কনস্টেবলকে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় আহত পুলিশ সদস্য শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই রায়হান আত্মগোপনে চলে যান। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালালেও দীর্ঘদিন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, প্রযুক্তিগত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রায়হান ঢাকার উত্তরা এলাকায় অবস্থান করছেন। পরে র‌্যাব-১ ও গোমস্তাপুর থানা পুলিশের যৌথ সমন্বয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রায়হান স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তার গ্রেপ্তারকে ঘিরে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। তবে পুলিশ বলছে, এটি একটি ফৌজদারি মামলার আইনগত প্রক্রিয়ার অংশ এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

জামিন না মঞ্জুর- কারেগারে প্রেরন

পুলিশ সদস্যকে মারধরের মামলায় ঢাকায় গ্রেপ্তার বিএনপি নেতা রায়হান

প্রকাশের সময়ঃ ০৫:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬