ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

‘একটি যুদ্ধ শেষ, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের লড়াই’-প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (৯ মে) কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,  রাজনৈতিক একটি অধ্যায় শেষ হলেও এখন শুরু হয়েছে নতুন দায়িত্বের সময়। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৯ মে) রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে বিএনপি ও অঙ্গসংগঠনের মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটা হলো, আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন করা।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় সমন্বয় ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। সরকারের সফলতা অনেকাংশে দলীয় কর্মীদের দায়িত্বশীল ভূমিকার ওপর নির্ভর করবে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার পূরণ করতে হলে সবাইকে নতুনভাবে কাজ করতে হবে। তার ভাষায়, জনগণের আস্থা ধরে রাখতে হলে প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন নিশ্চিত করা জরুরি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমি বলেছিলাম নির্বাচন কঠিন হবে। মাঠে থাকা নেতাকর্মীরা সেই বাস্তবতা অনুভব করেছেন। জনগণ আমাদের দল ও নির্বাচনী ইশতেহারের প্রতি সমর্থন দিয়েছে।”

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টো থাকলেও সরকার গঠনের পর সেটি দেশের মানুষের প্রত্যাশার নথিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, “নির্বাচনের আগ পর্যন্ত এটি ছিল দলের ম্যানিফেস্টো। কিন্তু সরকার গঠনের পর এটি জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। যারা ভোট দিয়েছেন, তারা মূলত এই প্রতিশ্রুতির পক্ষেই রায় দিয়েছেন।”

তার মতে, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণকে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষার উন্নত পরিবেশ নিশ্চিত করা এবং নারী-পুরুষ ও শিশুদের নিরাপদ চলাচলের উপযোগী রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

তিনি বলেন, “আমরা এমন একটি দেশ চাই, যেখানে শিক্ষার্থীরা সুন্দর শিক্ষার পরিবেশ পাবে এবং সবাই নিরাপদে চলাচল করতে পারবে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, সরকার পরিচালনায় রাজনৈতিক সংগঠনের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিভিন্ন পর্যায়ে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সকাল পৌনে ১১টার দিকে শুরু হওয়া এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেন।

সভায় মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

‘একটি যুদ্ধ শেষ, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের লড়াই’-প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের সময়ঃ ০৬:০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬