ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত করছে সিটিটিসি তাহিরপুরে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার কলকাতায় হোটেলে আগুনে নিহত সাভারের বাবুর দাফন সম্পন্ন ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২ নাবিক দুই ইনিংসেই শতরানের নিচে অলআউট, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হার বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের ভরি কত, নতুন দাম জানাল বাজুস ইনিংস হার এড়াতে চাপে বাংলাদেশ, ৮ উইকেট হারিয়ে প্রয়োজন ৬৪ রান আদমজী ইপিজেডে তীব্র গরমে শতাধিক নারী শ্রমিক অসুস্থ

মাদক ব্যবসায়ী ধরিয়ে দিলে মিলবে পুরস্কার, সম্মাননা পেলেন সমাজসেবক জামাল

সমাজে ইতিবাচক ভূমিকা রাখায় নলচিড়া ইউনিয়নের সমাজসেবক মোঃ জামাল উদ্দিনকে “দায়িত্ববান সেরা নাগরিক” হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বরিশালের গৌরনদী উপজেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যতিক্রমধর্মী ও কঠোর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এখন থেকে মাদক ব্যবসায়ী, সেবনকারী, বহনকারী কিংবা মাদকচক্রের সঙ্গে জড়িতদের তথ্য দিয়ে ধরিয়ে দিতে পারলেই তথ্যদাতাকে দেওয়া হবে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার। প্রশাসনের এমন ঘোষণায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় এ ঘোষণা দেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম। একইসঙ্গে সমাজে ইতিবাচক ভূমিকা রাখায় নলচিড়া ইউনিয়নের সমাজসেবক মোঃ জামাল উদ্দিনকে “দায়িত্ববান সেরা নাগরিক” হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে ভালো কাজ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসা ব্যক্তিদের উৎসাহিত করতে প্রতি মাসেই এমন সম্মাননা দেওয়া হবে। প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয়রা সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন।

সভায় ইউএনও মোঃ ইব্রাহিম বলেন,
“মাদক এখন সমাজের জন্য ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে এই অভিশাপ নির্মূল করা সম্ভব নয়। রাজনৈতিক নেতা, শিক্ষক, ইমাম-মুয়াজ্জিন, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিক—সবার সম্মিলিত অংশগ্রহণ ছাড়া মাদকমুক্ত সমাজ গড়া যাবে না।”

তিনি আরও বলেন,
“পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে চলাফেরা করছে, কী করছে—এসব বিষয়ে অভিভাবকদের কড়া নজরদারি প্রয়োজন। কারণ সন্তান অপরাধে জড়িয়ে পড়লে এর দায় শেষ পর্যন্ত পরিবারকেই বহন করতে হয়।”

ইউএনওর এমন কড়া বার্তা ও পুরস্কার ঘোষণার পর সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীরা স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ফলে প্রশাসনের এই কঠোর অবস্থান সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম জহির, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় সচেতন মহলের মতে, শুধুমাত্র অভিযান নয়—সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব। আর সেই লড়াইয়ে গৌরনদী উপজেলা প্রশাসনের এই পুরস্কারভিত্তিক উদ্যোগ হতে পারে একটি নতুন দৃষ্টান্ত।

জনপ্রিয় সংবাদ

বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ

মাদক ব্যবসায়ী ধরিয়ে দিলে মিলবে পুরস্কার, সম্মাননা পেলেন সমাজসেবক জামাল

প্রকাশের সময়ঃ ০১:১৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬