ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
দায়িত্ব পেলেন এস এন নজরুল

অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার

মো. সরওয়ার ও এস এন নজরুল ইসলাম।

সরকারি চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে গেছেন। বৃহস্পতিবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে।

ডিএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত ডিএমপি সদর দপ্তরে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। নতুন কমিশনার নিয়োগ না হওয়ায় আপাতত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এস এন নজরুল ইসলাম।

এস এন নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “নিয়ম অনুযায়ী মো. সরওয়ার স্যার অবসরে গেছেন। নতুন কমিশনার এখনো নিয়োগ না হওয়ায় সাময়িকভাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

জানা গেছে, এরই মধ্যে এস এন নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলির আদেশ দেওয়া হয়েছিল। তবে প্রজ্ঞাপন জারি হলেও তিনি এখনো নতুন কর্মস্থলে যোগদান করেননি।

এর আগে গত ২৬ মার্চ মো. সরওয়ারকে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নতুন কমিশনার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেন। যদিও তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত বহাল ছিল।

বর্তমানে দায়িত্ব পাওয়া এস এন নজরুল ইসলাম ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

দায়িত্ব পেলেন এস এন নজরুল

অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার

প্রকাশের সময়ঃ ০২:২৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬