ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন রাজপথ থেকে বঙ্গভবনে, ২৫৫ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল পাগলা নদীতে গোসলে নেমে ডুবে গেল এইচএসসি পরীক্ষার্থী শামিমের প্রাণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে ফুটবল দিয়ে শুরু খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন

আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে এগোচ্ছে বাংলাদেশ- প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ধীরে ধীরে পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।

রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট ক্ষমতার রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন দেশের টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব বাংলাদেশের প্রতীক।

প্রধানমন্ত্রীর আহ্বানে প্রকল্পটির উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদ ভবন দেশের গণতন্ত্রের প্রতীক। সেই ভবনের ছাদে সৌরশক্তির ব্যবহার দেখিয়ে সরকার বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানির প্রতি অঙ্গীকার তুলে ধরছে।

তিনি আরও বলেন, শিল্পায়ন ও অর্থনৈতিক সম্প্রসারণের কারণে দেশে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় ও নদীভাঙনের মতো ঝুঁকির কারণে টেকসই জ্বালানির বিকল্প নেই।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে সৌরশক্তির সম্ভাবনা ব্যাপক। দেশের অসংখ্য ভবনের ছাদ, শিল্পাঞ্চল ও উপকূলীয় এলাকা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, বিশ্বব্যাপী সৌরবিদ্যুৎ প্রযুক্তির ব্যয় কমে আসায় এটি এখন পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবেও কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে এগোচ্ছে বাংলাদেশ- প্রধানমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৩:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬