ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন রাজপথ থেকে বঙ্গভবনে, ২৫৫ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল পাগলা নদীতে গোসলে নেমে ডুবে গেল এইচএসসি পরীক্ষার্থী শামিমের প্রাণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে ফুটবল দিয়ে শুরু খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন

বিশ্বকাপে কোন ফুটবল দলের সমর্থক তারেক রহমান? হাসিমুখে দিলেন ইঙ্গিত

ফাইল ছবি।

চলমান ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও চলছে সমর্থকদের উচ্ছ্বাস। এই আবহের মধ্যেই নিজের পছন্দের ফুটবল দল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের দায়িত্বে থাকা তারেক রহমান।

মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনীতি, গণমাধ্যম ও সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে অনানুষ্ঠানিকভাবে বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ উঠে আসে।

এ সময় এক সাংবাদিক তারেক রহমানকে প্রশ্ন করেন, চলমান বিশ্বকাপে তিনি কোন দলের সমর্থন করছেন। জবাবে হাসিমুখে তিনি বলেন, “অনেক দিন তো একটা দেশে ছিলাম।”

তার এই সংক্ষিপ্ত মন্তব্যের পর সভাকক্ষে উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাস্যরসের পরিবেশ তৈরি হয়। যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে দীর্ঘদিন ইংল্যান্ডে অবস্থানের কারণে অনেকেই তার বক্তব্যকে ইংল্যান্ড ফুটবল দলের প্রতি সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

রাজনৈতিক আলোচনার মধ্যেও ফুটবল নিয়ে এই হালকা মুহূর্ত উপস্থিতদের মধ্যে আলাদা আগ্রহের জন্ম দেয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

বিশ্বকাপে কোন ফুটবল দলের সমর্থক তারেক রহমান? হাসিমুখে দিলেন ইঙ্গিত

প্রকাশের সময়ঃ ০৭:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬