ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে একাত্তর টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন “শাওন হত্যার বিচার ও শ্রমিক অধিকার বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হামের প্রকোপ অব্যাহত: জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ভর্তি ১,৫৫২ রোগী, মৃত্যু ৭ পাথরের আড়ালে লুকানো ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার, চালক আটক চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার স্বাস্থ্য, অবকাঠামো ও খাদ্য নিরাপত্তায় এগিয়ে ময়মনসিংহ ত্রিশালে মসজিদে শিশু নির্যাতনের অভিযোগ: ইমাম গ্রেফতার নতুন ছাত্রদল কমিটি প্রত্যাখ্যান: বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাসে প্রবেশ নিষেধের দাবি “জামিনের আনন্দে কারা ফটকে জনসমুদ্র, সেই ভিড়েই থেমে গেল মিঠুর হৃদস্পন্দন”
জাতীয় পর্যায়ে কুইজ ও বিতর্কে বিজয়ী

শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ জাতীয় পর্যায়ে বিষয়ভিত্তিক কুইজ (বাংলা) ও বিতর্ক প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে বিজয়ী হওয়া শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। রোববার (২১ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার। তিনি তার বক্তব্যে বলেন, এই অর্জন শুধু বিদ্যালয়ের জন্য নয়, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য গর্বের বিষয়। কুইজ ও বিতর্কের মতো মেধাভিত্তিক আসরে শিশু শিক্ষার্থীরা যেভাবে নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক লতিফা হক বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য টিকিয়ে রাখতে বিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা সব সময় পাশে থাকবেন।
অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মো. গোলাম মোস্তফা। বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পর্যায়ে কুইজে (বাংলা) প্রথম স্থান অর্জনকারী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আইমান কানিতা এবং বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানপ্রাপ্ত দলের নেতা একই শ্রেণির শিক্ষার্থী জারিন আফরোজ শিফা।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হামিদ, মরিয়ম নেসা ও মো. নেয়ামতুল্লাহ। এ ছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বিশিষ্টজনরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে একাত্তর টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয় পর্যায়ে কুইজ ও বিতর্কে বিজয়ী

শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশের সময়ঃ ০৫:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬