ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

পরিবেশ রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করল ময়মনসিংহ জেলা প্রশাসন

ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠ সংলগ্ন দখলমুক্ত খাস জমিতে বৃক্ষরোপণ করছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে অবৈধ দখলমুক্ত সরকারি খাস জমিতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ সৌন্দর্যবর্ধনের একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দখলকৃত জমি উদ্ধারের পর তা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করার এই পদক্ষেপ স্থানীয়দের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

গত ১১ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসনের নির্দেশনায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা সার্কিট হাউজ মাঠ সংলগ্ন বিআরএস ১ নম্বর খাস খতিয়ানের ৮১৪ নম্বর দাগভুক্ত ০.০১১৫ একর সরকারি ভূমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন। দীর্ঘদিন ধরে বেদখলে থাকা এই খাস জমি পুনরুদ্ধার করে জনগণের জন্য ফিরিয়ে আনা হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার (২২ জুন) সকাল ৯টায় উদ্ধার করা ওই জমিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নগরীর সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা জানান, সরকারি জমি দখলমুক্ত করে সেখানে গাছ লাগানোর এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি অবৈধ দখল প্রতিরোধেও কার্যকর বার্তা বহন করছে। স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এই উদ্যোগ সরকারি সম্পদ সুরক্ষা এবং টেকসই পরিবেশ গড়ে তোলায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

পরিবেশ রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করল ময়মনসিংহ জেলা প্রশাসন

প্রকাশের সময়ঃ ০৬:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬