ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জাতীয় সংসদের সামনে নারী শক্তির মানববন্ধন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের বিশেষ প্রচারণা ‘চির বিদায় পৃথিবী’ পোস্টের ১৯ ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদ, রাজউকের ৩ বিঘা জমি দখলমুক্ত রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চাঁপাইনবাবগঞ্জে রহনপুর কমিউটার ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু রাজশাহী নগরীর সড়কদ্বীপে সবুজায়নের পরিচর্যা, কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন গৌরনদীতে মোবাইল কোর্টের অভিযান, রেস্টুরেন্ট-কারখানা-ফার্মেসিকে জরিমানা ইবিতে ‘সঞ্চারী’ বাসের রুট পরিবর্তনের প্রতিবাদে ফটকে তালা দিয়ে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হচ্ছে।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক পরিসরে গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। “সবুজে গড়ি পরিবেশ, সুন্দর হোক বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় রোববার (২৮ জুন) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

ব্র্যাক শিক্ষা কর্মসূচি সূত্রে জানা গেছে, চলতি বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় ব্র্যাক পরিচালিত ৬৩টি প্রাথমিক বিদ্যালয় এবং ১০০টি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ১৩ হাজার ৪৮৪টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার রাজ কেশর রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফেরদৌস হোসেন তালুকদার, জেলা প্রতিনিধি মোছা. মোমেনা খাতুন, উপজেলা ব্যবস্থাপক এস. এম. রফিকুল ইসলাম এবং কর্মসূচি সংগঠক মো. সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে। আজকের এই ছোট উদ্যোগই ভবিষ্যতে একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং প্রতিটি চারা যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদের সামনে নারী শক্তির মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশের সময়ঃ ০৭:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬