ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, পরিচয় মিলল হাসপাতালের ছাড়পত্রে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ দ্বিতীয় ঢল ছোট হলেও ভয়াবহ হতে পারে, সতর্ক করলেন বন্যা বিশেষজ্ঞ আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজমেন্টে পরিবর্তন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, তথ্য দিলেই ১০ হাজার টাকা পুরস্কার চর কুকরি-মুকরিতে সড়ক নির্মাণে রডের বদলে লোহার নেট ব্যবহারের অভিযোগ মাধবদীতে বিদ্যুতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৩ কিলোমিটার যানজট সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

কাশিয়ানীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘আনন্দ উৎসব’

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১২৬৭ Time View

কাশিয়ানীতে ‘শিশুদের আনন্দ উৎসব’-এ খেলাধুলা ও পুরস্কার বিতরণে উচ্ছ্বসিত শিশুরা।

গোপালগঞ্জের কাশিয়ানীতে সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের নিয়ে দিনব্যাপী ‘শিশুদের আনন্দ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলা, প্রীতিভোজ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি কাটিয়েছে বিভিন্ন বয়সের শিশুরা।

শুক্রবার উপজেলার জঙ্গলমুকুন্দপুর এলাকায় লাসমিন ফাউন্ডেশনের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে শিশুদের উপস্থিতিতে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের সুন্দর শৈশব নিশ্চিত করা এবং ভালোবাসা ও আনন্দের পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে এমন আয়োজন করা হয়েছে।

উৎসবে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা ছিল। খেলাধুলা শেষে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় প্রীতিভোজ। পরে শিশুদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিশুদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

উৎসবে অংশ নেওয়া কয়েকজন শিশু জানায়, বন্ধুদের সঙ্গে খেলাধুলা, একসঙ্গে খাবার খাওয়া এবং পুরস্কার পাওয়ার কারণে দিনটি তাদের কাছে বিশেষ হয়ে উঠেছে। এমন আয়োজন ভবিষ্যতেও দেখতে চায় তারা।

লাসমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমতিয়াজ হাফিজ খান বলেন, মায়ের স্মৃতিকে ধরে রাখতে ২০২৫ সালে তাঁর নামে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছে।

‘শিশুদের আনন্দ উৎসব’-এর আয়োজন ও পরিচালনায় স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন এস এম রাজিন হাসান, তাসনিয়া খান, নাঈমুর রহমান, জিন্নাতারা জুই, ঐশী শ্রুতি দত্ত, মো. ফাহাদ, মারুফ আলম, মোহাম্মদ জাবের ও আবু সালেহ।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ‘মানবতার সেবায় আমরা একসাথে’ স্লোগানকে সামনে রেখে খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী দিনেও শিশু ও সমাজের পিছিয়ে থাকা মানুষের জন্য এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

কাশিয়ানীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘আনন্দ উৎসব’

প্রকাশের সময়ঃ ০৭:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬