ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ কমছে -জেলা হাসপাতালে ভর্তি ১০

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন হামের রোগীদের সেবায় স্বাস্থ্যকর্মীরা।ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব আগের তুলনায় কিছুটা কমলেও স্বাস্থ্য বিভাগ এখনই স্বস্তির সুযোগ দেখছে না। জেলার বিভিন্ন উপজেলায় নতুন রোগী কমে এলেও জেলা হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। পাশাপাশি শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (২৩ জুন) ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৫৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং ১ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

বর্তমানে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোনো হামের রোগী ভর্তি নেই। শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা শূন্য রয়েছে। তবে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে বর্তমানে ১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে।

এদিকে চলমান পরিস্থিতিতে সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়ে জেলায় ৭ জনের মৃত্যুর তথ্য স্বাস্থ্য বিভাগের নথিতে রয়েছে। তবে এসব মৃত্যুর ক্ষেত্রে রোগ নির্ণয় ও অন্যান্য স্বাস্থ্যগত বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মূল্যায়নের আওতায় রয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলার সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিভাবকদের শিশুদের জ্বর, শরীরে র‍্যাশ বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ কমছে -জেলা হাসপাতালে ভর্তি ১০

প্রকাশের সময়ঃ ০৬:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬