ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

২৮ জুন ময়মনসিংহে শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা।

শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৮ জুন (রবিবার) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬। এ উপলক্ষে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে একটি অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ। এতে জেলা তথ্য অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, আনসার ও ভিডিপির প্রতিনিধি এবং জেলার বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশ নেন।

সভায় ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি, সমন্বয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় আনতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, ভিটামিন ‘এ’ শিশুদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং চোখের সুস্থতা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ভিটামিনের ঘাটতির কারণে রাতকানাসহ বিভিন্ন স্বাস্থ্যজটিলতা দেখা দিতে পারে। নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণের মাধ্যমে শিশুদের অপুষ্টিজনিত নানা ঝুঁকি কমানো সম্ভব।

আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের সব নির্ধারিত স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইনের আওতায়-৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১ লাখ (IU) মাত্রার নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ২ লাখ (IU) মাত্রার লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্র থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করতে। সংশ্লিষ্টদের মতে, একটি মাত্র ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সুস্থ ও স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্বাস্থ্য কর্মকর্তারা আরও বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুধু একটি নিয়মিত স্বাস্থ্য কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল ও অপুষ্টিমুক্ত হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ। তাই প্রতিটি অভিভাবকের সচেতন অংশগ্রহণই এ কর্মসূচির সফল বাস্তবায়নের অন্যতম পূর্বশর্ত।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

২৮ জুন ময়মনসিংহে শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রকাশের সময়ঃ ০৬:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬