ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন শুরু করেছেন ১০ জন সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য।

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিরাপত্তা নিশ্চিত, হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা এবং দালালচক্রের তৎপরতা নিয়ন্ত্রণে ১০ জন সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সরকারের দেশব্যাপী স্বাস্থ্যসেবা নিরাপত্তা জোরদার কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ জুলাই) থেকে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, একজন আনসার কমান্ডারের নেতৃত্বে মোতায়েনকৃত সদস্যরা ২৪ ঘণ্টা তিনটি শিফটে দায়িত্ব পালন করবেন। হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রোগী ও স্বজনদের নির্বিঘ্নে সেবা গ্রহণের পরিবেশ বজায় রাখতেও তারা দায়িত্ব পালন করবেন।

শিফটভিত্তিক দায়িত্ব বণ্টন-সকালের শিফট: ৫ জন আনসার সদস্য, বিকেলের শিফট: ২ জন আনসার সদস্য,রাতের শিফট: ২ জন আনসার সদস্য,একজন আনসার কমান্ডার পুরো কার্যক্রমের সার্বিক তদারকি করবেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সূত্রে জানা যায়, দেশের উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদারে একযোগে ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৫ হাজার সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি হাসপাতালে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং তাদের বেতন-ভাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বহন করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, শৃঙ্খলা বজায় রাখা এবং সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য মোতায়েনের বিষয়টি ইতোমধ্যে স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তাদের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের ফলে হাসপাতালের সার্বিক সেবার পরিবেশ আরও সুশৃঙ্খল হবে এবং সাধারণ মানুষ আরও স্বস্তির সঙ্গে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

স্থানীয়দের মতে, হাসপাতালের নিরাপত্তা জোরদারের পাশাপাশি সেবার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগও অব্যাহত থাকা প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

প্রকাশের সময়ঃ ০৮:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬