ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক প্রাইভেট হাসপাতালে সরকারি চিকিৎসক, ভাইরাল দৌড়ের ভিডিও প্রান্তিক ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি বিতরণ পদ্মা নদী বাঁচাতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী

খুলনার রূপসা বেড়িবাঁধ এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী ইতি, চিকিৎসাধীন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে

খুলনা মহানগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ইতি (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ ইতি নগরীর বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জুলফিকার রহমানের কন্যা।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, ইতি রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত। ঘটনার রাতে পড়াশোনা শেষে বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিল সে। এমন সময় হঠাৎ মোটরসাইকেলে এসে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত তার দিকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, বাড়ির সামনে অবস্থানকালে মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত ইতিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলি তার পায়ে বিদ্ধ হয়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা এলাকা ত্যাগ করে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

জনপ্রিয় সংবাদ

র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক

খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী

প্রকাশের সময়ঃ ১২:৫০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬