ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাজ্জাকের সঙ্গে প্রথম দেখার স্মৃতিচারণ করলেন কনকচাঁপা সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে বড় শুল্ক ছাড় দিলো এনবিআর ডেঙ্গু প্রতিরোধে অভিযান হোক নিয়মিত, জনসচেতনতা হোক ঘরে ঘরে রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু র‍্যাব বিলুপ্ত, নতুন নামে এসআরবির কার্যক্রম শুরু ইসির নতুন প্রতীক তালিকা প্রকাশ, যুক্ত হলো ‘না’; মোট প্রতীক ১২০টি দীর্ঘ আড়াই বছর পর একক কনসার্টে বাপ্পা মজুমদার, মঞ্চ মাতাবেন ৯ অক্টোবর একাদশ শ্রেণির ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে: ববি হাজ্জাজ সিনেমা হতে পারে সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ইবি ছাত্রদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবগঠিত আহ্বায়ক কমিটি উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল। ছবি: দৈনিক অধিকার

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন গঠিত আহ্বায়ক কমিটিকে ঘিরে ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তারা।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। মিছিল শুরুর আগে শহীদ জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তর এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শাহেদ আহম্মেদ, নতুন কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে সদস্য সচিব রাফিজ আহমেদ বলেন, সংগঠন তার ওপর যে আস্থা রেখেছে, তিনি সেই আস্থার প্রতিফলন ঘটাতে চান। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার সহযোগিতা কামনা করেন, যাতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা যায়।

নতুন কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, কোনো রকম বিভক্তি ছাড়াই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে সংগঠিত রাখতে রাফিজ ও পারভেজের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরই তাদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রয়োজনে শিক্ষার্থীদের আন্দোলনে প্রশাসনের বিপক্ষেও অবস্থান নেওয়ার কথা জানান তিনি।

এছাড়া কমিটি বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলের শীর্ষ নেতা তারেক রহমানকে শুভেচ্ছা জানান মাসুদ রুমি মিথুন।

জনপ্রিয় সংবাদ

রাজ্জাকের সঙ্গে প্রথম দেখার স্মৃতিচারণ করলেন কনকচাঁপা

নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ইবি ছাত্রদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল

প্রকাশের সময়ঃ ০৮:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬