ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ১১৬ টন কাঁচা মরিচ হিলি বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু ‘জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়লেই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়িত হবে’-তথ্যমন্ত্রী ভিডিও না দেওয়ার শর্তে ৭ মাসের শিশু আপাতত ১৩ বছরের মায়ের জিম্মায় ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ৬৫০ পিস কথিত ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ ‘জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি গ্রহণযোগ্য নয়’-মাদারীপুরে এমপি খোকন তালুকদার শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায়-ড. সাইমুম পারভেজ মাথায় হেলমেট, হাতে জিআই পাইপ-মাদরাসা মোড়ে সংঘর্ষের সামনের সারিতে যুবদল নেতা নয়ন! নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ আলোচনা সভা

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন কর্মসূচি

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি এবং ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহক হয়রানির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াতে ইসলামী।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে জেলাজুড়ে তীব্র লোডশেডিংয়ের কারণে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী ও নারী-শিশুরা। বক্তারা অভিযোগ করেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার।

বক্তারা আরও বলেন, অতীতে বিএনপি সরকারের আমলে বিদ্যুতের দাবি জানানোর সময় চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল, অথচ সেই সময়কার প্রতিমন্ত্রীকেই বর্তমানে আবার বিদ্যুৎ মন্ত্রী করা হয়েছে। এ প্রেক্ষাপটে অবিলম্বে সমস্যার সমাধান দাবি করেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা জানান, দাবি বাস্তবায়ন না হলে জেলা প্রশাসকের কার্যালয় ও বিদ্যুৎ অফিস ঘেরাও করার কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, মজলিসে সূরা সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান এবং সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিমসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি এবং প্রিপেইড মিটার সংক্রান্ত অভিযোগের প্রতিবাদে জেলা প্রশাসক, নেসকোর নির্বাহী প্রকৌশলী ও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।

জনপ্রিয় সংবাদ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ১১৬ টন কাঁচা মরিচ

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৭:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬