ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাপাহার সীমান্তে বিজিবির টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের যাত্রা শুরু বেরোবি সনাতনী বিদার্থী সংসদের নতুন কমিটি, নেতৃত্বে কাকলী-শুভ স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সিরাজুল ইসলাম ছিলেন আপসহীন- মির্জা ফখরুল খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের বিকল্প নেই- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ স্কুটি জব্দ গ্রেপ্তার-১ বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে একটি চক্র- প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষের পণ্যে নতুন বাজার, বেরোবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘কারুকুঞ্জ’ বিয়েবাড়িতে মাংস কম দেওয়ার জের, অতিথিদের সংঘর্ষে আহত ইবিতে সহপাঠীদের ব্যক্তিগত ছবি পাঠানোর অভিযোগ- মুখ খুললেন ঐশী ইবির জুলাই-৩৬ হলে সহপাঠীদের ব্যক্তিগত ছবি পাঠানোর অভিযোগ

বেরোবি সনাতনী বিদার্থী সংসদের নতুন কমিটি, নেতৃত্বে কাকলী-শুভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সনাতনী বিদার্থী সংসদের নতুন কমিটির সভাপতি কাকলী রায় ও সাধারণ সম্পাদক শুভ কর্মকার।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন সনাতনী বিদার্থী সংসদ (এসভিএস)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রীমতী কাকলী রায় এবং সাধারণ সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রী শুভ কর্মকার।

শনিবার (৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় শাখার সভাপতি শ্রী রাখাল দেবনাথ রনি ও সাধারণ সম্পাদক শ্রী পরিমল চন্দ্র রায় রাণার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রাবণ সরকার, মৃণাল সিংহ, সীমান্ত চক্রবর্তী, তপু রায়, রিকন ত্রিপুরা, প্রিতম দেবনাথ, দীপক চন্দ্র পাল, ভুপেন পাল, বিশাল সিংহ, জয় চন্দ্র বর্মন ও বিক্রম চন্দ্র।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন অভি রায়, তপু চন্দ্র রায়, প্রমি বিশ্বাস ও সুখদেব কুমার সরকার।

নতুন কমিটি ঘোষণার পর সাধারণ সম্পাদক শ্রী শুভ কর্মকার বলেন, “এই দায়িত্বকে আমি একটি সুযোগ ও অঙ্গীকার হিসেবে দেখছি। সকলের মতামত, সহযোগিতা ও পরামর্শ নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার চেষ্টা করব। সবার সহযোগিতায় একটি সৌহার্দ্যপূর্ণ ও দায়িত্বশীল সংগঠন গড়ে তুলতে চাই।”

সভাপতি শ্রীমতী কাকলী রায় বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করব। সকলকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করতে চাই। এ পথচলায় সবার সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি।”

নতুন কমিটির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতনী বিদার্থী সংসদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

সাপাহার সীমান্তে বিজিবির টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের যাত্রা শুরু

বেরোবি সনাতনী বিদার্থী সংসদের নতুন কমিটি, নেতৃত্বে কাকলী-শুভ

প্রকাশের সময়ঃ ০৬:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬