ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
‘যতদিন চলার শক্তি থাকবে, জাতির প্রয়োজনে মাঠে থাকব’- জামায়াত আমির নবীগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের কমিটির হাতে দেওয়ার প্রতিবাদে বৃষ্টিতে ডাকসুর বিক্ষোভ ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ- নাচোল ইউএনও অফিসে বিএনপির তালা জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত ১৭ বছরের শাসনে দেশ ঋণ ও আমদানিনির্ভর হয়েছে- প্রধানমন্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু এসএসসির ফলে একটি বিষয়ে অকৃতকার্য, শিবগঞ্জে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী- চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে পাশের হার ৫৭.৩৯ শতাংশ
শিক্ষক নিয়োগ

কমিটির হাতে দেওয়ার প্রতিবাদে বৃষ্টিতে ডাকসুর বিক্ষোভ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১২৪০ Time View

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রস্তাবের প্রতিবাদে বৃষ্টিতে বিক্ষোভ করেন ডাকসুর নেতাকর্মীরা।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা স্থানীয় বোর্ডের হাতে দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।

সোমবার (১০ আগস্ট) রাতে আয়োজিত এ বিক্ষোভে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ নেতাকর্মীরা অংশ নেন। বৃষ্টির মধ্যেই তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রস্তাবটির প্রতিবাদ জানান।

বিক্ষোভে ‘বাণিজ্য নয়, শিক্ষা—শিক্ষা’, ‘টাকা নয়, মেধা—মেধা’, ‘কমিটি নয়, মেধা-মেধা’, ‘চাচা নয়, চাকরি-চাকরি’ এবং ‘মামা নয়, চাকরি-চাকরি’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের পরিবর্তে ম্যানেজিং কমিটি বা স্থানীয় বোর্ডের মাধ্যমে শিক্ষক নিয়োগের পুরোনো পদ্ধতি ফিরিয়ে আনার একটি প্রস্তাব উঠে আসে।

প্রস্তাবটি প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে শিক্ষার্থী, ছাত্রসংগঠন ও রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার বিষয়টি নিশ্চিত করার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

ডাকসুর নেতাদের অভিযোগ, ম্যানেজিং কমিটি বা স্থানীয় পর্যায়ের মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগ ফিরলে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। তারা শিক্ষক নিয়োগে একটি কেন্দ্রীয়, স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়া বজায় রাখার দাবি জানান।

এদিকে প্রস্তাবটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের অনেকেই শিক্ষক নিয়োগে অনিয়মের সুযোগ বন্ধ রেখে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় উত্থাপিত প্রস্তাবটি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পরিণত হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিস্তারিত সিদ্ধান্ত জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

‘যতদিন চলার শক্তি থাকবে, জাতির প্রয়োজনে মাঠে থাকব’- জামায়াত আমির

শিক্ষক নিয়োগ

কমিটির হাতে দেওয়ার প্রতিবাদে বৃষ্টিতে ডাকসুর বিক্ষোভ

প্রকাশের সময়ঃ ০৮:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬