ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আটঘরিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল পেট্রল পাম্প ও ওষুধের দোকান কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল সারা বছর ধরেই চলবে মৃত ভোটার কর্তন কার্যক্রম-পরিকল্পনা ইসির মামলা তদন্তাধীন থাকলেও বেবিচকের ২ কর্মকর্তাকে দুদকের ‘ক্লিন সার্টিফিকেট’ ইবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, তদন্তে গঠন করা হলো চার সদস্যের উপ-কমিটি চরাঞ্চলের ইউনিয়ন নিয়ে ‘দিয়াড় উপজেলা’ গঠনের উদ্যোগ নেওয়া হবে-এমপি নূরুল সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, চোরাই মোবাইলসহ আটক ৩ চাঁপাইনবাবগেঞ্জে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা, মিষ্টিমুখে বরণ চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরি, জামাইসহ গ্রেপ্তার ২ গৌরনদীতে ভাড়া বাসায় অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ, হত্যা না আত্মহত্যা ?

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী- চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভা।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সোমবার (১০ আগস্ট) বিকেলে জেলা শহরের টাউন ক্লাবে এ সভার আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কর্মসূচির প্রচার-প্রচারণা, সাংগঠনিক প্রস্তুতি এবং পরবর্তী কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন সভায় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, ‘জাতীয়তাবাদ, সেবা, ঐক্য ও অগ্রগতি’—এই মূলনীতিকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

এ সময় জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আটঘরিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল পেট্রল পাম্প ও ওষুধের দোকান

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী- চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা

প্রকাশের সময়ঃ ০৭:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬