ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে বেরোবিতে বিক্ষোভ ‘যতদিন চলার শক্তি থাকবে, জাতির প্রয়োজনে মাঠে থাকব’- জামায়াত আমির নবীগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের কমিটির হাতে দেওয়ার প্রতিবাদে বৃষ্টিতে ডাকসুর বিক্ষোভ ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ- নাচোল ইউএনও অফিসে বিএনপির তালা জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত ১৭ বছরের শাসনে দেশ ঋণ ও আমদানিনির্ভর হয়েছে- প্রধানমন্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু এসএসসির ফলে একটি বিষয়ে অকৃতকার্য, শিবগঞ্জে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী- চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে বেরোবিতে বিক্ষোভ

সোমবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষক নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রদানের সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখার দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। “শিক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হই, অন্যায় সিদ্ধান্ত রুখে দিই” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মিছিলে অংশগ্রহণকারীরা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে চাকরি নিশ্চিতের দাবিতে নানা স্লোগান দেন।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন।

বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগের সুযোগ তৈরি হলে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন ব্যাহত হতে পারে। তাদের মতে, শিক্ষক নিয়োগে যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা আর্থিক অনিয়মের সুযোগ রাখা যাবে না।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন বলেন, এই পদ্ধতির মাধ্যমে প্রকৃতপক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেধাবীদের বঞ্চিত করার প্রচেষ্টা চলছে বলে তিনি মনে করেন। তিনি জানান, সিদ্ধান্ত পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।

আরেক শিক্ষার্থী শামসুর রহমান সুমন অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আগে নিয়োগ কমিটির মাধ্যমে চাকরির জন্য প্রার্থীদের অর্থ দিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে, এমন পরিস্থিতি যেন আর ফিরে না আসে সেটাই তাদের চাওয়া। তিনি অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করে এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু রাখার দাবি জানান।

তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা যেভাবে পরিবর্তন এনেছিলেন, একইভাবে এই সিদ্ধান্তও প্রতিরোধ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীদের মতে, এনটিআরসিএর অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হয়ে থাকে, ফলে এই ব্যবস্থা বহাল থাকলে শিক্ষক নিয়োগে মেধা ও দক্ষতার সঠিক মূল্যায়ন নিশ্চিত হবে।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা অবিলম্বে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে এনটিআরসিএর মাধ্যমে আগের মতো স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়া বহাল রাখার দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা।

জনপ্রিয় সংবাদ

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে বেরোবিতে বিক্ষোভ

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে বেরোবিতে বিক্ষোভ

প্রকাশের সময়ঃ ০২:২৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬