ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
কম্পিউটার দোকান কর্মীকে কুপিয়ে হত্যা, মীমাংসার পরদিনই হামলা গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ রাত ৮টায় বন্ধ হবে শপিংমল, সন্ধ্যা ৭টায় নিভবে আলোকসজ্জা বেরোবিতে ৭ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান কমিটিতেই বিতর্কিত সদস্য ইবিতে শিশু নির্যাতনের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার জাতীয় পলিসি ক্যাম্পে সুযোগ পেলেন বেরোবি শিক্ষার্থী আইরিন ময়মনসিংহে মিরান হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর গ্রেফতার নাটোরে পালিত হলো ফজলুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী বিশেষজ্ঞশূন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে- চিকিৎসা নিতে ছুটতে হচ্ছে রাজশাহী আটঘরিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল পেট্রল পাম্প ও ওষুধের দোকান

নাটোরে পালিত হলো ফজলুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী

নাটোরের লালপুরে ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা

নাটোরের লালপুর-বাগাতিপাড়া অঞ্চলের জনপ্রিয় নেতা, জেলার ইতিহাসের প্রথম মন্ত্রী, সাবেক রাকসু ভিপি, উত্তরবঙ্গের প্রভাবশালী রাজনীতিক, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের দশম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

গত মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় লালপুরে তাঁর নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় স্মরণসভা এবং ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম ফজলুর রহমান পটলের কন্যা, নাটোর-১ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। অনুষ্ঠানে লালপুর, গোপালপুর পৌরসভা ও বাগাতিপাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে প্রয়াত এই নেতাকে স্মরণ করেন।

সভায় বক্তব্য রাখেন প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের বড় জামাতা, বিশিষ্ট শিল্পপতি নাজমুল হোসাইন সুমন এবং ছোট ছেলে ইফতেখার আরশাদ প্রতীক। এছাড়াও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নাটোর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিন তালুকদার টগর, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, নাটোর জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম টিটু, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ডিউক, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী সিটি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা এবং বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ মোশারফ হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, উত্তরবঙ্গের উন্নয়নে ফজলুর রহমান পটলের অবদান অবিস্মরণীয়। তারা প্রয়াত এই নেতার আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

কম্পিউটার দোকান কর্মীকে কুপিয়ে হত্যা, মীমাংসার পরদিনই হামলা

নাটোরে পালিত হলো ফজলুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী

প্রকাশের সময়ঃ ০১:০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬