ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিবগঞ্জে শিকারির জাল থেকে টিয়াপাখি- ইউএনওর হাতে অবমুক্ত দুই-তিন বছরে প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসবে-প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাগাতিপাড়ায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উদযাপন, কেক কাটা ‘গত ১৭ বছরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে’-আইনমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে ‘বিশ্ব ক্রিকেটকে ভালো বার্তা’ দেওয়ার কথা বললেন শান্ত চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন নোয়াখালীতে তিন শিক্ষার্থী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬ চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গী।

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল হোসেনসহ জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই জেলার মৎস্য উৎপাদন বাড়াতে জলাশয় সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশসম্মত ও টেকসই মাছ চাষের ওপর গুরুত্ব দিতে হবে।

এ সময় প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, মাছের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে চাঁপাইনবাবগঞ্জের সফল মৎস্যচাষীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আগামী ৩০ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচার, মৎস্যসম্পদ উন্নয়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে শিকারির জাল থেকে টিয়াপাখি- ইউএনওর হাতে অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬