ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে বাস চলাচল বন্ধ গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন-প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতির কারণে বেরোবির ভর্তি কার্যক্রমে নতুন সূচি পরিকল্পিত জনসংখ্যাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি-বিশ্ব জনসংখ্যা দিবসে বিভাগীয় কমিশনার আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে অংশীজনের মতবিনিময় সভা গ্রামীণফোনের বিরুদ্ধে ৫% বিলম্ব পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানা- প্রতিমন্ত্রী টুকু বালুবাহী ট্রাকের ধাক্কায় মা-দুই সন্তানসহ নিহত ৪ জাতীয় সংসদে সম্পন্ন হলো ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গোদাগাড়ীর রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে অবস্থিত আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার এবং আঞ্চলিক মুরগি খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

পরিদর্শনকালে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগারের উপ-পরিচালক ড. মো. গোলাম মোস্তফা গবেষণাগারের বিভিন্ন কার্যক্রম, গবেষণা সুবিধা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি গবেষণাগারের বিভিন্ন ইউনিট ঘুরে দেখান এবং প্রাণিসম্পদ উন্নয়নে পরিচালিত কার্যক্রম তুলে ধরেন।

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগারের সায়েন্টিফিক অফিসার মিনার মাহমুদ ও ইয়াদুল ইসলাম, আঞ্চলিক মুরগি খামারের উপ-পরিচালক ডা. মোহাম্মাদ তোফিজুল ইসলাম, পোল্ট্রি জেনেটিসিস্ট ডা. অসীম কুমার প্রামাণিক, জুনিয়র অফিসার (প্রডাকশন) আব্দুল হান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের মাধ্যমে গবেষণা কার্যক্রম, প্রাণিসম্পদের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়।

জনপ্রিয় সংবাদ

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের সময়ঃ ১২:৩২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬