ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ উপলক্ষে বেরোবি ছাত্রদলের আনন্দ মিছিল আজ বিশ্ব ফ্রেঞ্চ ফ্রাই দিবস, জেনে নিন নতুন কিছু স্বাদের রেসিপি দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, হতে পারে অতি ভারি বর্ষণ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল নির্মাণের অনুমোদন দিল সরকার ছেলের কাঁধে মায়ের মরদেহ, একটি সেতুর অভাবে থামেনি গ্রামের কান্না চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা চট্টগ্রামে চলমান দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ গোমস্তাপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান-আটক দুই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, এমপি খায়ের ভূঁইয়া রাজশাহী শহর রক্ষা বাঁধে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

১৩ উপজেলায় নতুন হাসপাতাল নির্মাণের অনুমোদন দিল সরকার

দেশের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেসব প্রতিষ্ঠানকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা আরও জোরদার করতে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৮ জুলাই জারি করা এক পত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। পত্রে উল্লেখ করা হয়, দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং নতুন ১৩টি উপজেলায় সমপরিমাণ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির (পদ সৃজন) প্রস্তাব পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং নতুন ১৩টি উপজেলায় হাসপাতাল স্থাপনের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি পাঠানো হয়েছে।

বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা রয়েছে ৩১ থেকে ৫০টির মধ্যে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা, রোগী ভর্তির সুযোগ এবং স্বাস্থ্যসেবার সার্বিক মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

জনপ্রিয় সংবাদ

পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ উপলক্ষে বেরোবি ছাত্রদলের আনন্দ মিছিল

১৩ উপজেলায় নতুন হাসপাতাল নির্মাণের অনুমোদন দিল সরকার

প্রকাশের সময়ঃ ০৬:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬