ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে বাস চলাচল বন্ধ গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন-প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতির কারণে বেরোবির ভর্তি কার্যক্রমে নতুন সূচি পরিকল্পিত জনসংখ্যাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি-বিশ্ব জনসংখ্যা দিবসে বিভাগীয় কমিশনার আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে অংশীজনের মতবিনিময় সভা গ্রামীণফোনের বিরুদ্ধে ৫% বিলম্ব পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানা- প্রতিমন্ত্রী টুকু বালুবাহী ট্রাকের ধাক্কায় মা-দুই সন্তানসহ নিহত ৪ জাতীয় সংসদে সম্পন্ন হলো ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা
রাজশাহীতে

গ্রামীণফোনের বিরুদ্ধে ৫% বিলম্ব পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

রাজশাহীর সাগরপাড়া বটতলা মোড়ে গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের আয়োজিত মানববন্ধনের একাংশ।

 বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দাবি করা ৫ শতাংশ বিলম্বজনিত পাওনা দ্রুত পরিশোধ এবং দীর্ঘদিনের বিরোধের সমাধানের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১৩ জুলাই) সকালে রাজশাহীর সাগরপাড়া বটতলা মোড়ে ওয়ালটন শোরুমের সামনে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী অঞ্চল’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় ১৬ বছর ধরে তাদের দাবি করা আইনগত পাওনা পরিশোধ হয়নি। তাদের ভাষ্য, বিষয়টি নিয়ে পূর্বে দায়ের করা একটি রিট প্রত্যাহার করা হলেও পাওনা পরিশোধের অগ্রগতি হয়নি। বর্তমানে একই বিষয়ে নতুন আইনি পদক্ষেপ নেওয়ায় বিরোধ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা মনে করেন।

বক্তারা আরও বলেন, ২০১০ সালের শিল্প প্রতিষ্ঠানসংক্রান্ত এসআরও (SRO) নিয়ে চলমান আইনি প্রক্রিয়ার প্রভাব শুধু গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং টেলিযোগাযোগ খাতে কর্মরত বর্তমান ও ভবিষ্যৎ কর্মীদের শ্রম-সংশ্লিষ্ট অধিকারেও এর প্রভাব পড়তে পারে। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, দাবি আদায়ের বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে তারা নানা ধরনের প্রশাসনিক জটিলতা ও আইনি হয়রানির মুখোমুখি হয়েছেন। তবে তারা শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মানববন্ধন থেকে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে ছিল—দাবিকৃত ৫ শতাংশ বিলম্বজনিত পাওনা দ্রুত পরিশোধ, আন্দোলন সংশ্লিষ্ট মামলাগুলোর ন্যায়সঙ্গত নিষ্পত্তি এবং শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ।

এ কর্মসূচিতে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী অঞ্চল’-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে

গ্রামীণফোনের বিরুদ্ধে ৫% বিলম্ব পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়ঃ ১১:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬