ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বালুবাহী ট্রাকের ধাক্কায় মা-দুই সন্তানসহ নিহত ৪ জাতীয় সংসদে সম্পন্ন হলো ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা ৫৩ পরীক্ষার্থীর মধ্যে ৫২ জনের বৃত্তি অর্জন- ট্যালেন্টপুলে ৪০ শিক্ষার্থী রাজশাহীতে গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান নাটোরে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে বিক্ষোভ, ভাঙচুর ভোট গণনায় কারচুপি বরদাশত করা হবে না-সারজিস আলমের কড়া হুঁশিয়ারি আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের পাশে তথ্য মন্ত্রী নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ইবি ছাত্রদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল জুলাই আন্দোলনের চেতনা এখন অস্বীকার করছে বিএনপি- হাসনাত আবদুল্লাহ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ উপলক্ষে বেরোবি ছাত্রদলের আনন্দ মিছিল

বালুবাহী ট্রাকের ধাক্কায় মা-দুই সন্তানসহ নিহত ৪

নীলফামারীর ডোমার উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া যাত্রীবাহী মিথিলা ভ্যান

নীলফামারীর ডোমার উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত মিথিলা ভ্যান দুমড়েমুচড়ে যাওয়ার ঘটনায় ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও তার দুই শিশু সন্তানসহ তিনজন রয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত মিথিলা ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বালুবাহী ট্রাক। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ভ্যানচালকসহ চারজনের মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।

দুর্ঘটনায় নিহতরা হলেন— নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ও মিথিলা ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই শিশুসন্তান পিতোসা (৮) ও যাদব (৪)।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিসের সদস্য এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। গুরুতর আহত দুইজনকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার পরপরই ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

দুর্ঘটনার পর পলাতক ট্রাকচালককে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বালুবাহী ট্রাকের ধাক্কায় মা-দুই সন্তানসহ নিহত ৪

বালুবাহী ট্রাকের ধাক্কায় মা-দুই সন্তানসহ নিহত ৪

প্রকাশের সময়ঃ ০৬:৫৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬