ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সারের কোনো সংকট নেই দেশে , সমস্যা বিতরণে: পানিসম্পদ প্রতিমন্ত্রী গরমে ঠান্ডা স্বস্তি, ঘরেই সহজে বানান সুস্বাদু ডাবের পুডিং ফিফার সব নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে ফিরল বসুন্ধরা কিংস একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক রংপুরে ৪ খুন-গাফিলতির কোন সুযোগ নেই, আশ্বাস নতুন পুলিশ কমিশনারের নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন- দেশে ফিরে অপু বিশ্বাস টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩ গাজীপুরে চাইনিজ কুড়াল দিয়ে শ্বশুরকে কুপিয়ে হত্যা রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার

জুলাই আন্দোলনের চেতনা এখন অস্বীকার করছে বিএনপি- হাসনাত আবদুল্লাহ

লক্ষ্মীপুরের রায়পুর ওসমান চত্বরে এনসিপি আয়োজিত পথসভায় বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ। ছবি: দৈনিক অধিকার

লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনকে পুঁজি করেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছিল, কিন্তু এখন তারাই সেই আন্দোলনের মূল চেতনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তিনি বলেন, আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের আবেগকে সামনে রেখে ক্ষমতায় যাওয়ার পর সেই একই আকাঙ্ক্ষাকে এখন অস্বীকার করা হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ওসমান চত্বরে এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

বক্তব্যের শুরুতেই হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বন্যায় বহু মানুষ ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় সরকারকে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছানো এবং পুনর্বাসন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।

এরপর ক্ষমতাসীন বিএনপির উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো সরকারের পক্ষে দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। তার ভাষায়, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো শাসনব্যবস্থা টেকসই হতে পারে না।

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, জনআকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জুলাই আন্দোলনের মূল লক্ষ্য বাস্তবায়নের বদলে তা থেকে ক্রমেই সরে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। রাষ্ট্র সংস্কার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এই পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

সভাটি পরিচালনা করেন এনসিপির লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ।

জনপ্রিয় সংবাদ

সারের কোনো সংকট নেই দেশে , সমস্যা বিতরণে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জুলাই আন্দোলনের চেতনা এখন অস্বীকার করছে বিএনপি- হাসনাত আবদুল্লাহ

প্রকাশের সময়ঃ ০৮:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬