ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করবে- চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১০ লাখ টাকা না দিলে বাড়ি দখলের হুমকি, ৬০ বছরের নারী আতঙ্কে হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, মোট মৃত্যু বেড়ে ৯৫০ দুর্ঘটনায় আহত বখতিয়ারের পাশে নোবিপ্রবি পরিবার-অস্ত্রোপচার সফল মুক্তাগাছায় বাসে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার যুবক ইবিতে ২০ হাজার শিক্ষার্থীর যাতায়াতে নিজস্ব বাস মাত্র ৭টি শত কোটি টাকার পরিত্যক্ত ভবন ছাত্রী হলে রূপান্তরের চিন্তাভাবনা ইবি প্রশাসনের নাটোরে জানাজায় মরদেহের সুরতহাল করতে গিয়ে জনরোষের শিকার দুই পুলিশ আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলা-হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের পাশে তথ্য মন্ত্রী

আগৈলঝাড়া থানা পরিদর্শনকালে আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: দৈনিক অধিকার

বরিশালের আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে এবং সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে থানা পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

পরিদর্শনকালে তিনি আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জেনে নেন। এছাড়া থানা চত্বরের বিভিন্ন স্থান ঘুরে দেখে হামলায় সংঘটিত ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, থানায় সংঘটিত হামলায় একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনার কোনো সুযোগ নেই। প্রকৃত দোষীদের চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

তিনি আরও উল্লেখ করেন, মামলায় কোনো নির্দোষ ব্যক্তি বা সাংবাদিকের নাম যুক্ত হয়ে থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোনো অন্যায্য পদক্ষেপ নেওয়া হবে না, বরং তাকে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি।

আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। পাশাপাশি ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করবে- চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের পাশে তথ্য মন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৮:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬