ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ ১৮০ দিনে সরকারের নানা অর্জনের দাবি, সামনে বড় চ্যালেঞ্জ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ইবির বিক্ষোভ মিছিল ৩৬ বছর বয়সে মারা গেলেন অভিনেত্রী হেইডেন ট্রাভিসদের দেখে কৌশল সাজিয়েছিলেন হাসান, ৯ উইকেট নিয়ে ইতিহাস

আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১২৩৯ Time View

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত একটি ফ্লাইট থেকে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।

অভিযানে মোট ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন উদ্ধার করা হয়েছে। শুল্ক-করসহ জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

সোমবার (১৭ আগস্ট) সিআইআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালকের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী ও ব্যাগেজে বিশেষ নজরদারি চালানো হয়।

অভিযানের একপর্যায়ে যাত্রী এমডি মঈনুল আবদিনের কাছ থেকে প্লাটিনাম ও মন্ড ব্র্যান্ডের ২৬৪ কার্টন সিগারেট এবং চারটি আইফোন উদ্ধার করা হয়।

একই ফ্লাইটের আরেক যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে ২৪৬ কার্টন সিগারেট ও চারটি আইফোন জব্দ করা হয়। এছাড়া নুরুল আলম রিয়াদের কাছ থেকে ২৭২ কার্টন সিগারেট ও পাঁচটি আইফোন উদ্ধার করা হয়েছে।

পরে বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে একই ফ্লাইটে আসা মালিকানাবিহীন একটি ব্যাগেজে তল্লাশি চালিয়ে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

সব মিলিয়ে বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে ১ হাজার ৮০২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে।

সিআইআইডি জানিয়েছে, একই ফ্লাইটের একাধিক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আইফোন এবং মালিকানাবিহীন ব্যাগেজ থেকে আরও এক হাজারের বেশি কার্টন সিগারেট উদ্ধারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা

আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ

প্রকাশের সময়ঃ ০৫:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬