ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন রাজপথ থেকে বঙ্গভবনে, ২৫৫ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল পাগলা নদীতে গোসলে নেমে ডুবে গেল এইচএসসি পরীক্ষার্থী শামিমের প্রাণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে ফুটবল দিয়ে শুরু খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন

৮ মাসেও মামলা নেয়নি পুলিশ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে শিশু জিন্নাতের পরিবার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মামলা না নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন শিশু জিন্নাতের পরিবার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জিন্নাতের মৃত্যুর ঘটনায় দীর্ঘ আট মাসেও মামলা গ্রহণ না করা এবং উল্টো পরিবারকে পাল্টা মামলা ও হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে শিবগঞ্জ বাজারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা তাদের অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে জিন্নাতের মা নিলুফা বেগম অভিযোগ করেন, গত বছরের ২০ ডিসেম্বর সকালে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে স্থানীয় বাসিন্দা আলী হোসেন (৪৫) ও তার সহযোগীরা তার মেয়ে জিন্নাতের ওপর নির্যাতন চালায় এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয় বলে দাবি করেন তিনি।

নিলুফা বেগম আরও অভিযোগ করেন, ঘটনা আড়াল করতে মরদেহ ঘরের ভেতরে ঝুলিয়ে রাখা হয় এবং পরিচিত এক নারী অভিযুক্তদের পালাতে সহায়তা করেন বলে দাবি করেন তিনি।

তার ভাষ্যমতে, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নেয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পরবর্তীতে মামলা করতে থানায় গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি। গত প্রায় আট মাস ধরে ন্যায়বিচারের জন্য চেষ্টা করেও তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে জানান নিলুফা বেগম।

এ ছাড়া অভিযুক্ত পক্ষ উল্টো তাদের বিরুদ্ধে মামলা করে হয়রানি ও হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে জিন্নাতের ফুফু মনোয়ারা বেগম বলেন, মরদেহে থাকা আঘাতের চিহ্ন দেখে তাদের সন্দেহ হয় যে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয়।

তবে পরিবারের অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা তন্ময় কুমার জানান, এ ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনও হাতে এসেছে।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বলেন, তিনি সম্প্রতি এই থানায় যোগদান করায় ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তার জানা নেই। তবে একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছিল বলে তিনি জেনেছেন।

সংবাদ সম্মেলনে জিন্নাতের ফুপা, ফুফাতো ভাই, চাচাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, দায়ীদের আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা ও হুমকি থেকে প্রতিকার নিশ্চিতের দাবি জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

৮ মাসেও মামলা নেয়নি পুলিশ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে শিশু জিন্নাতের পরিবার

প্রকাশের সময়ঃ ০৭:৫৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬