ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন রাজপথ থেকে বঙ্গভবনে, ২৫৫ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল পাগলা নদীতে গোসলে নেমে ডুবে গেল এইচএসসি পরীক্ষার্থী শামিমের প্রাণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে ফুটবল দিয়ে শুরু খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১২৪৬ Time View

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে সরকার ফাইল ছবি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে সরকার। আগামী ২৬ আগস্ট দেশে দিবসটি পালিত হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দেবেন। এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় উত্তোলন করা হবে জাতীয় পতাকা।

কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড, লাইটপোস্ট ও সড়কগুলো সাজানো হবে জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং কালিমা তাইয়্যিবা খচিত ব্যানারে।

দেশের সব মসজিদে, বিশেষ করে বাংলাদেশ সচিবালয় মসজিদে আয়োজন করা হবে বিশেষ দোয়া মাহফিলের। পাশাপাশি সব বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা ও সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে টেলিভিশন ও বেতারে ওয়াজ মাহফিল, সেমিনার ও টক শো প্রচারের পাশাপাশি কিরাত, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠসহ শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আরবি খুতবা রচনা প্রতিযোগিতার আয়োজন থাকছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি স্মরণিকা প্রকাশ এবং বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী ইসলামিক বইমেলার আয়োজনও করবে।

দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয় এবং ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে মহানবী (সা.)-এর জীবনাদর্শ, ইসলামের শান্তি ও সহিষ্ণুতার বার্তা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। শিশুদের জন্য পৃথক কর্মসূচি পালন করবে বাংলাদেশ শিশু একাডেমি।

দিবসটি উপলক্ষে দেশের সামরিক-বেসামরিক হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু সদন ও প্রবীণ নিবাসসমূহে বিশেষ মানসম্পন্ন খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও যথাযথ মর্যাদায় দিনটি পালিত হবে।

দিবসটি ঘিরে শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৩ আগস্ট অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ ধর্ম মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়-অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

প্রকাশের সময়ঃ ০৮:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬