ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১ ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে বন্ধ থাকবে ক্লিনিক ডা. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছেলেদের বিদেশ পাঠাতে ঋণ, কিস্তির চাপে ভৈরবে গৃহবধূর মৃত্যু অভয়নগরে ৩ জন আটক, ওয়ান শুটারগান-গুলি ও ৩ মোটরসাইকেল জব্দ বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত করছে সিটিটিসি তাহিরপুরে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার কলকাতায় হোটেলে আগুনে নিহত সাভারের বাবুর দাফন সম্পন্ন ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার

চিরকুট লিখে গৃহবধূর মৃত্যু, মরদেহ রেখে স্বামী নিখোঁজ

মাদারীপুরের কালকিনিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে চিরকুট লিখে রেখে মোসাঃ লাবনী আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে স্বামী রিফাত ঘরামী পালিয়ে গেছেন বলে দাবি করেছেন নিহতের পরিবার।

শুক্রবার (২২ আগস্ট) সকালে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লাবনী আক্তার ওই গ্রামের রিফাত ঘরামীর স্ত্রী এবং বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক একটি বিষয় নিয়ে মনোক্ষুণ্ন হয়ে গৃহবধূ লাবনী আক্তার নিজ ঘরে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের অভিযোগ, মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়ার পরপরই স্বামী রিফাত ঘরামী মরদেহ হাসপাতালে রেখে কৌশলে সটকে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে। নিহতের কাছ থেকে উদ্ধার করা চিরকুটে কী লেখা ছিল এবং প্রকৃত ঘটনা কী, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে এক নববিবাহিত গৃহবধূর এমন রহস্যজনক মৃত্যু এবং মরদেহ রেখে স্বামীর পলায়নের ঘটনায় দক্ষিণ গোপালপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

চিরকুট লিখে গৃহবধূর মৃত্যু, মরদেহ রেখে স্বামী নিখোঁজ

প্রকাশের সময়ঃ ০৭:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬