ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইবিতে ছাত্রশক্তির ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার সরাল প্রশাসন কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দেড় বছর তদন্তেও শারমিন গোলন্দাজের একই সম্পদের তথ্য পেয়েছে দুদক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে লাইব্রেরি আছে, পাঠক কোথায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু ৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ পরিকল্পিত নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

আমজনতার দল চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:চট্টগ্রামের আগ্রাবাদস্থ হোটেল অতিথীতে আজ শনিবার (১২ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টায় আমজনতার দল চট্টগ্রাম জেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দলের জেলা পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব মোঃ সালাউদ্দীন মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আহ্বায়ক মুহাম্মদ আজগর হোসেন জিহাদ।

এছাড়া চট্টগ্রাম মহানগরীর অন্তর্গত ১০টি থানার আহ্বায়ক ও সদস্য সচিবগণ, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থক সভায় অংশগ্রহণ করেন।

সভাটি সঞ্চালনা করেন চকবাজার থানা সদস্য সচিব মেহেদী হাসান সাগর।

সভায় দলের জেলা পর্যায়ের আসন্ন কর্মসূচি নির্ধারণ, বার্ষিক আয়-ব্যয়ের বিস্তারিত পর্যালোচনা, এবং বহুল প্রত্যাশিত জেলা কাউন্সিল আয়োজনের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

সভায় নেতারা বলেন, জনগণের চাওয়া ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হলে দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করা জরুরি। এ লক্ষ্যে স্থানীয় ওয়ার্ড, ইউনিয়ন এবং থানা পর্যায়ে দলীয় কাঠামো শক্তিশালী করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা আহ্বায়ক মুহাম্মদ আজগর হোসেন জিহাদ তার বক্তব্যে বলেন, “দলকে আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুত রাখতে হলে সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। জেলা কাউন্সিল হবে অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নির্ধারণসহ কয়েকটি সাংগঠনিক কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নেতৃবৃন্দ বলেন, রাজনীতির মূল শক্তি হলো জনগণ, আর জনগণের সাথে সম্পর্ক দৃঢ় করতে হলে নীতি, আদর্শ ও কাজের মাধ্যমে মাঠে থাকতে হবে।

সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, অগ্রগতি এবং সংগঠনের সফলতা কামনা করা হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

আমজনতার দল চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৮:৫১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫