ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, পরিচয় মিলল হাসপাতালের ছাড়পত্রে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ দ্বিতীয় ঢল ছোট হলেও ভয়াবহ হতে পারে, সতর্ক করলেন বন্যা বিশেষজ্ঞ আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজমেন্টে পরিবর্তন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, তথ্য দিলেই ১০ হাজার টাকা পুরস্কার চর কুকরি-মুকরিতে সড়ক নির্মাণে রডের বদলে লোহার নেট ব্যবহারের অভিযোগ মাধবদীতে বিদ্যুতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৩ কিলোমিটার যানজট সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

দুর্গাপুরে চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১২৫৪ Time View

দুর্গাপুরে গাছে বেঁধে কিশোরকে নির্যাতনের দৃশ্য।

রাজশাহীর দুর্গাপুরে চুরির অভিযোগ তুলে ১৪ বছর বয়সী এক কিশোরকে গাছের সঙ্গে পিছমোড়া করে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার পানানগর মহিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কিশোরটিকে একটি গাছের সঙ্গে পিছমোড়া করে বেঁধে মারধর করা হচ্ছে এবং সে যন্ত্রণায় আর্তনাদ করছে। ভিডিওতে পাশ থেকে একজনকে হুমকি দিতে শোনা যায় যে, কাঁদলে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের নখ কেটে ফেলা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরটির বাবার বাড়ি দুর্গাপুর উপজেলার মইপাড়ায়। ২০১৮ সালে তার বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ার পর থেকে সে পাশের গ্রামে নানার বাড়িতে থাকত। তার মা পরে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস শুরু করেন। প্রায় এক মাস আগে কিশোরটি মায়ের কাছে ঢাকায় চলে যায় এবং বৃহস্পতিবার সেখান থেকে ফিরে বাবার বাড়িতে যায়।

কিশোরটির নানির বাড়ির প্রতিবেশী আবদুর রশিদ ওরফে বাবু অভিযোগ করেন, প্রায় এক মাস আগে তাঁর বাড়ি থেকে একটি মুঠোফোন ও কিছু নগদ টাকা চুরি করে কিশোরটি পালিয়ে যায়। কিশোরটি বাড়িতে ফিরেছে জানার পর শুক্রবার সকালে তিনি তাকে জিজ্ঞাসাবাদ করতে যান। তিনি জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কিশোরটি জানায় যে তার বাবা তাকে চুরি করতে প্ররোচিত করেছিলেন এবং চুরির টাকাও নিজে নিয়ে গেছেন। এরপর স্থানীয় লোকজন তাকে গাছের সঙ্গে বেঁধে ফেলেন। তবে নিজে মারধরে জড়িত ছিলেন না বলে দাবি করেন তিনি এবং জানান, সকাল ১১টার দিকে কিশোরকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

তবে কিশোরটির বাবা আনোয়ার হোসেন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক তাঁর ছেলেকে দিয়ে মিথ্যা কথা বলানো হয়েছে এবং এ বিষয়ে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনার ভিডিওটি তাঁর নজরে এসেছে এবং বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কিশোরটির পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

দুর্গাপুরে চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

প্রকাশের সময়ঃ ০২:০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬