ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, পরিচয় মিলল হাসপাতালের ছাড়পত্রে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ দ্বিতীয় ঢল ছোট হলেও ভয়াবহ হতে পারে, সতর্ক করলেন বন্যা বিশেষজ্ঞ আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজমেন্টে পরিবর্তন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, তথ্য দিলেই ১০ হাজার টাকা পুরস্কার চর কুকরি-মুকরিতে সড়ক নির্মাণে রডের বদলে লোহার নেট ব্যবহারের অভিযোগ মাধবদীতে বিদ্যুতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৩ কিলোমিটার যানজট সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১২৫২ Time View

রূপগঞ্জে অভিযানে উদ্ধারকৃত পাইপগান ও গাঁজা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তারাবো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১১-এর সিপিএসসির একটি আভিযানিক দল ওই এলাকায় পৌঁছালে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত ভবনটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় খুঁজে পাওয়া যায়।

র‌্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র, গুলির খোসা ও গাঁজা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশের সময়ঃ ০২:০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬