ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জাতীয় সংসদের সামনে নারী শক্তির মানববন্ধন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের বিশেষ প্রচারণা ‘চির বিদায় পৃথিবী’ পোস্টের ১৯ ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদ, রাজউকের ৩ বিঘা জমি দখলমুক্ত রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চাঁপাইনবাবগঞ্জে রহনপুর কমিউটার ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু রাজশাহী নগরীর সড়কদ্বীপে সবুজায়নের পরিচর্যা, কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন গৌরনদীতে মোবাইল কোর্টের অভিযান, রেস্টুরেন্ট-কারখানা-ফার্মেসিকে জরিমানা ইবিতে ‘সঞ্চারী’ বাসের রুট পরিবর্তনের প্রতিবাদে ফটকে তালা দিয়ে বিক্ষোভ

গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১২৪৮ Time View

গাইবান্ধায় ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে স্থানীয়দের মানববন্ধন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নতুন ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। একই দাবিতে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা।

রোববার (৩০ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা জানান, ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি বিভিন্ন নাগরিক সুবিধা নিতে তাদের দীর্ঘদিন ধরে নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে ভৌগোলিক দূরত্ব ও যাতায়াতব্যবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটারদের সুবিধার্থে চিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি স্থায়ী ভোটকেন্দ্র অথবা সাব-সেন্টার স্থাপন করা প্রয়োজন।

বক্তারা বলেন, স্থানীয় ভোটারদের ভোগান্তি কমাতে দ্রুত চিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র অথবা সাব-সেন্টার হিসেবে নির্ধারণ করা হলে এলাকার মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগ আরও সহজ হবে।

এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। পরে স্থানীয় বাসিন্দাদের স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর জমা দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদের সামনে নারী শক্তির মানববন্ধন

গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

প্রকাশের সময়ঃ ০৬:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬