ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইবিতে ছাত্রশক্তির ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার সরাল প্রশাসন কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দেড় বছর তদন্তেও শারমিন গোলন্দাজের একই সম্পদের তথ্য পেয়েছে দুদক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে লাইব্রেরি আছে, পাঠক কোথায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু ৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ পরিকল্পিত নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

মবের পেছনে সরকারের প্রশ্রয় আছে কিনা, প্রশ্ন তারেক রহমানের 

যারা মব সৃষ্টি করছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। 

এসময় মব ভায়োলেন্সের ঘটনায় সরকারের প্রচ্ছন্ন মদদ আছে কিনা খতিয়ে দেখার দাবি তোলেন বিএনপির অন্যতম শীর্ষ এ নেতা। 

তারেক রহমান বলেন, ‘আমরা বারবার বলেছি, অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের হেফাজত করা। সরকারের কাছে আমাদের প্রশ্ন, তারা কেন প্রশ্রয় দিচ্ছে।

গত বুধবার সন্ধ্যার কিছু আগে, মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে ও মাথায় পাথর মেরে হত্যা করা হয়। শুক্রবার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করীম লাকিকে আজীবন বহিষ্কারের কথা জানিয়ে শুক্রবার রাতেই একটি বিজ্ঞপ্তি দেয় সংগঠনটি। আরেক আসামি স্বেচ্ছাসেবক দলের কর্মী কালুকেও তার সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

সোহাগ হত্যার বিষয়ে তারেক রহমান বলেন, ‘যাকে আমরা স্ক্রিনে দেখেছি, যে হত্যা করছে, তাকে সরকার এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি। আমরা কি তবে ধরে নেব, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে।’

তারেক রহমান বলেন, ‘যে অন্যায় করবে, সে অন্যায়কারী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দেশের প্রচলিত আইনে। অন্যায়কারী কোন দলের লোক হতে পারে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে। আমরা খেয়াল করছি, কারা একটি সুস্থ পরিবেশকে বাধাগ্রস্ত করতে চায়।’

জনপ্রিয় সংবাদ

পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

মবের পেছনে সরকারের প্রশ্রয় আছে কিনা, প্রশ্ন তারেক রহমানের 

প্রকাশের সময়ঃ ১০:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫