ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
যে ৩ অপরাধের পরিণতি হবে ভয়াবহ: কী বলছে হাদিস নাটোরের বাগাতিপাড়ায় মাদক মামলায় গ্রেপ্তার ইউপি সদস্য রেখা বেগম ‘সবুজে সাজাই বাংলাদেশ’ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ সরকার চূড়ান্ত ব্যর্থ, লংমার্চে বাধা এলে জনগণই প্রতিহত করবে- আখতার শিশুকে বাঁচাতে গিয়ে উল্টে গেল আসামিবাহী পুলিশ জিপ, নিহত এক পুলিশ সদস্য আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি ও বদলির সব নথি চাইল দুদক সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯-পুলিশ সদরদপ্তর শাপলা চত্বর মামলার বিচার দ্রুত শেষের তাগিদ প্রসিকিউশনের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা রমনায় ৭ কেজি গাঁজাসহ ‘মিন্টু’ গ্রেপ্তার

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপাচার্য শওকাত আলী।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ অনুষ্ঠিত হয়েছে “পাবলিক স্পেস, কর্মক্ষেত্র ও তৃতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ” শীর্ষক একটি আলোচনা সভা।

গতকাল বুধবার (২ সেপ্টেম্বর, ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পাবলিক স্পেস, কর্মক্ষেত্র এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা রোধ করা কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, বরং এটি প্রত্যেকের নৈতিক অঙ্গীকার। মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে নারীর অধিকার, শিক্ষা ও নিরাপত্তার পক্ষে সোচ্চার থাকাকে প্রাতিষ্ঠানিক ও নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।

দেশে ইভটিজিং ও অনলাইন সাইবার হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপাচার্য বলেন, শুধু আইন বা প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রণয়নই যথেষ্ট নয়, বরং মানসিকতার পরিবর্তন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, এমন একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ক্যাম্পাস গড়ে তোলাই লক্ষ্য, যেখানে কোনো নারী, শিক্ষার্থী কিংবা কর্মী ভীতির মধ্যে থাকবেন না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেরোবি যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম। বেরোবি যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএন ওমেন বাংলাদেশের প্রোগ্রাম অ্যানালিস্ট তশিবা কাশেম এবং আইন ও শালিস কেন্দ্রের উপদেষ্টা মুবারক মোহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে সচেতনতামূলক কর্মশালা আয়োজন এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

যে ৩ অপরাধের পরিণতি হবে ভয়াবহ: কী বলছে হাদিস

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

প্রকাশের সময়ঃ ০১:১৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬