ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ঢাবির জগন্নাথ হলের পাশে রাতে ককটেল বিস্ফোরণ অগ্নিকাণ্ড: বন্ধ ছিল চারটি সিঁড়ির গেট, প্রাণ বাঁচাতে ভাঙতে হয় তালা নাটোরে দুর্ঘটনাকবলিত সিএনজি থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ মামুন খালেদসহ স্ত্রী-শ্যালকের বিরুদ্ধে দুদকের মামলা গণতান্ত্রিক আন্দোলনের শহীদ পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম, কেডিএর ১৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেট সীমান্তে ২৭ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ ভারত-বাংলাদেশ পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছাল ৪৭ লাখ লিটার ডিজেল

বাগেরহাটে বিলে শাপলা তুলতে গিয়ে দুই চাচাতো বোনের মৃত্যু

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৩ Time View

বাগেরহাটের মোল্লাহাটে বিলে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বাগেরহাটের মোল্লাহাটে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো—লামিয়া আক্তার (৮) ও জান্নাত আক্তার (১১)। রোববার সকালে উপজেলার দাড়িয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া দাড়িয়াতলা গ্রামের মোস্তাক শেখের মেয়ে এবং জান্নাত একই গ্রামের মোস্তাইন শেখের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয় ইউপি সদস্য মোল্লা জসিম উদ্দিন জানান, সকালে বাড়ির কাছের একটি বিলে শাপলা তুলতে যায় লামিয়া ও জান্নাত। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।

ঘটনাটি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিলে গিয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুজনকে পানি থেকে উদ্ধার করে দ্রুত চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়।

সেখান থেকে তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাদের দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ঢাবির জগন্নাথ হলের পাশে রাতে ককটেল বিস্ফোরণ

বাগেরহাটে বিলে শাপলা তুলতে গিয়ে দুই চাচাতো বোনের মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৬:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬