ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ঢাবির জগন্নাথ হলের পাশে রাতে ককটেল বিস্ফোরণ অগ্নিকাণ্ড: বন্ধ ছিল চারটি সিঁড়ির গেট, প্রাণ বাঁচাতে ভাঙতে হয় তালা নাটোরে দুর্ঘটনাকবলিত সিএনজি থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ মামুন খালেদসহ স্ত্রী-শ্যালকের বিরুদ্ধে দুদকের মামলা গণতান্ত্রিক আন্দোলনের শহীদ পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম, কেডিএর ১৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেট সীমান্তে ২৭ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ ভারত-বাংলাদেশ পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছাল ৪৭ লাখ লিটার ডিজেল

ভারতীয় জলসীমা থেকে উদ্ধার ১০ বাংলাদেশি দেশে ফিরলেন

পদ্মা নদীতে নৌকাডুবির পর ভারতীয় জলসীমায় ভেসে যাওয়া ১০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদীতে নৌকাডুবির পর ভেসে ভারতীয় জলসীমায় চলে যাওয়া ১০ বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার রাত ১০টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উদ্ধার হওয়া ১০ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে বিএসএফ।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের মধ্যে মাত্র ২০ দিন বয়সী তানিশাও রয়েছে।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। এতে বিজিবির ফরিদপুর ক্যাম্প এবং বিএসএফের খান্দুয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডাররা অংশ নেন। বৈঠক শেষে বিএসএফ ভারতীয় জলসীমা থেকে উদ্ধার করা ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

এর আগে শনিবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী এলাকা থেকে নারী ও শিশুসহ ১১ থেকে ১২ জনকে নিয়ে একটি নৌকা জোহুরপুর-টেকের দিকে যাচ্ছিল।

পদ্মা নদীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে দমকা হাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ১০ জন পানির স্রোতে ভেসে ভারতীয় জলসীমায় চলে যান।

পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের উদ্ধার করে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

জনপ্রিয় সংবাদ

ঢাবির জগন্নাথ হলের পাশে রাতে ককটেল বিস্ফোরণ

ভারতীয় জলসীমা থেকে উদ্ধার ১০ বাংলাদেশি দেশে ফিরলেন

প্রকাশের সময়ঃ ০৭:২০:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬