ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুর্গাপূজায় রাজধানীর প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা, প্রস্তুত ডিএমপির বিশেষ ইউনিট ঢাকার বার্তা নিয়ে দিল্লিতে ভারতীয় হাইকমিশনার, মোদির সঙ্গে বৈঠক অর্থনীতি চাঙা, তবুও ভারতের শেয়ারবাজারে ধসের পেছনে যে ৫ কারণ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৮৩ মামলা, ডাম্পিং ৪৭৬ গাড়ি শূন্য থেকে বিশ্বসেরা, মেসির ফুটবলযাত্রা যেন রূপকথার গল্প নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন উপাচার্য ২২ জেলায় গড়ে উঠছে ‘শিশু স্বর্গ’, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প মুন্সীগঞ্জে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার কর্মসংস্থানের দাবিতে রাতভর অবস্থান, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকভর্তি ৪০ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার, শিমুল পারভেজ:-

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে একটি ট্রাকভর্তি ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে। সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানার অফিসার ইনচার্জের নিয়োজিত সোর্সের মাধ্যমে গোপন সংবাদ পাওয়া যায় যে, ‘ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১’ নম্বরের একটি ট্রাকে গাঁজা বহন করে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে শিবগঞ্জের দিকে যাচ্ছে। খবরের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশের নেতৃত্বে এসআই মোঃ সোহায়বুর রহমান, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ সামিউর রহমান ও এএসআই মোঃ আমিনুল ইসলাম লালাপাড়া মোড়ে চেকপোস্ট বসান।

রাত ১০টা ৩০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্টের সামনে এলে থামার সংকেত দিলে চালক ও হেলপার কৌশলে ট্রাক থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করে পিছনের পাটাতনের উপর নীল পলিথিনে ঢাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে চার কেজি করে মোট ৪০ কেজি গাঁজা পাওয়া যায়।

এসআই হরেন্দ্রনাথ দেবদাশ জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজায় রাজধানীর প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা, প্রস্তুত ডিএমপির বিশেষ ইউনিট

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকভর্তি ৪০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশের সময়ঃ ০১:০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫